Monday, September 10, 2012
পিয়াসু এক পরিব্রাজক
গলায় দড়ি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখা ছেলে আমি পূর্বে ঠিকই ছিলাম। তারপর কিভাবে বিশ্ব-ব্রহ্মান্ডের দ্বার আমার কাছে উন্মোচিত হল তার সঠিক কারণ আমার মনে নেই। এরপর আমায় পায় কেঃ কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা... কিন্তু মনে মনে নয়, বাস্তবেই। এর পর হতেই ছুটে গেছি বিভিন্ন কোণে, ওয়ার্ল্ড ম্যাপের নয়- বাংলাদেশের ম্যাপে। যতই দেখেছি, ততই বিস্মিত হয়েছি।
কত বৈচিত্রময় আমার এই দেশ। কত কিছুই না দেখবার আছে, জানবার আছে, শিখবার আছে। ঘুরে ঘুরে দেখি আর ভাবিঃ কতই না মূর্খ আমি। কিচ্ছু দেখি নি, কিচ্ছু জানি নি, কিচ্ছু শিখিনি।
তবে পুরোদমে হারিয়ে যাওয়া এখনও হয় নি। সংসারের মায়া আমায় এখনও আচ্ছন্ন করে রেখেছে, তাকে যে অস্বীকার করা যায় না। তবে যাব একদিন, সেদিন বন্ধু আমায় পিছু টেনে ধরো না, দোহাই।
Labels:
travel
Sunday, September 9, 2012
যাত্রালগ্ন
সব সময়ই মনে করতাম, জীবনে যা কিছু দেখেছি, শিখেছি তা সকলের কাছে তুলে ধরব। দু'জোড়া চোখ দিয়ে পৃথিবীকে যেমনি দেখেছি, অমন সকলকে দেখাব। সেই ইচ্ছা হতেই এই ব্লগের যাত্রালগ্ন... ৯ সেপ্টেম্বর ২০১২, ১৩২৬ঘ।
Subscribe to:
Posts (Atom)